পবিত্র হজ্ব

স্বাগতম

দারুল ইমান হজ্ব কাফেলা

দারুল ইমান হজ্ব কাফেলা

দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিচালিত “দারুল ইমান হজ্ব কাফেলা” দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা প্রদান করে আসছে। যাত্রীদের প্রয়োজন ও সামর্থ্য বিবেচনায় সাশ্রয়ী প্যাকেজ, মানসম্মত ব্যবস্থাপনা এবং আন্তরিক সেবা নিশ্চিত করাই আমাদের অন্যতম অঙ্গীকার।

পবিত্র হজ্বের প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করার জন্য হজ্বযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ধর্মীয় দিকনির্দেশনা ও অভিজ্ঞ তত্ত্বাবধান প্রদান করা হয়। হজ্বের প্রস্তুতি থেকে শুরু করে পবিত্র ভূমিতে অবস্থান এবং বিভিন্ন আমল সম্পাদন পর্যন্ত যাত্রীদের পাশে থেকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হজ্ব সফর নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আমাদের এই সেবামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সহীহভাবে হজ্ব পালনে সহযোগিতা করা এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

“আর তোমরা হজ্ব ও ওমরাহ আল্লাহর জন্য পূর্ণ কর।”
— সূরা আল-বাকারা, আয়াত: ১৯৬

“মকবুল হজ্বের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।”
— সহীহ বুখারী ও সহীহ মুসলিম

ed049e09-2c5e-44e9-8081-e318047c5280

হজ্ব প্যাকেজ

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী হজ্ব প্যাকেজের মূল্য যেকোন সময় পরিবর্তনযোগ্য।

ইকোনমি প্যাকেজ

ষ্ট্যান্ডার্ড প্যাকেজ

ভিআইপি প্যাকেজ

দারুল ইমান হজ্ব কাফেলা কেন?

পবিত্র হজ্ব ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম এবং একজন সামর্থ্যবান মুসলিমের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। শরীয়তের বিধান অনুযায়ী, যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ্ব পালনের জন্য প্রয়োজনীয় আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে, তার জীবনে অন্তত একবার পবিত্র হজ্ব আদায় করা ফরজ। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন—

“মানুষের মধ্যে যে ব্যক্তি সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, তার উপর আল্লাহর জন্য এই ঘরের হজ্ব করা ফরজ।”
সূরা আলে ইমরান, আয়াত: ৯৭

প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলিম মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবে গমন করেন। হজ্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় এর প্রতিটি আমল সঠিক নিয়মে ও যথাযথভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। শুধু পবিত্র ভূমিতে পৌঁছানোই হজ্ব পালনের জন্য যথেষ্ট নয়; বরং প্রয়োজন অভিজ্ঞ মুয়াল্লিমের সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং হজ্বের প্রতিটি আমল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান।

হজ্বের ফরজ, ওয়াজিব ও সুন্নাত, শর্ত-শরায়েত, বিভিন্ন মাসআলা-মাসায়েল, করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে মিনা, আরাফাত, মুজদালিফা, জামারাত, তাওয়াফ ও সায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্ধারিত নিয়মে সম্পন্ন করতে অভিজ্ঞ মুয়াল্লিম ও গাইডের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়।

এই প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে দারুল ইমান হজ্ব কাফেলা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ মুয়াল্লিম ও দায়িত্বশীল টিমের তত্ত্বাবধানে হজ্বযাত্রীদের সেবা দিয়ে আসছে। হজ্বের পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা থেকে শুরু করে পবিত্র ভূমিতে অবস্থান এবং হজ্বের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত যাত্রীদের পাশে থেকে প্রশিক্ষণ, পরামর্শ, সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধান প্রদান করাই আমাদের অন্যতম বৈশিষ্ট্য।

আমরা বিশ্বাস করি, একজন হাজীর পবিত্র সফর যত বেশি সুশৃঙ্খল ও পরিকল্পিত হবে, তিনি তত বেশি প্রশান্ত মনে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করতে পারবেন। তাই যাত্রীদের প্রয়োজন, সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে আবাসন, যাতায়াত, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার ক্ষেত্রেও যথাসাধ্য আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হয়।

আমাদের মূল লক্ষ্য হলো কোরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে হজ্বযাত্রীদের সঠিকভাবে হজ্ব পালনে সহযোগিতা করা, যাতে তাঁরা হজ্বের প্রকৃত শিক্ষা উপলব্ধি করতে পারেন এবং তাকওয়া, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের পথে এগিয়ে যেতে পারেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, আন্তরিক সেবা ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে দারুল ইমান হজ্ব কাফেলা হাজী ও ওমরাহ যাত্রীদের আস্থা অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কাছে প্রতিটি হাজীর সেবা একটি আমানত, আর সেই আমানত যথাযথভাবে রক্ষা করা আমাদের নৈতিক ও সেবামূলক দায়িত্ব।

আপনি যদি পবিত্র হজ্ব পালনের নিয়ত করে থাকেন, তাহলে সঠিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিশ্বস্ত ব্যবস্থাপনার মাধ্যমে আপনার হজ্ব সফরকে সহজ, সুন্দর ও সুশৃঙ্খল করতে দারুল ইমান হজ্ব কাফেলা আপনার পাশে থাকতে প্রস্তুত।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, হজ্বযাত্রীদের পবিত্র সফর সহজ ও বরকতময় করুন এবং তাঁদের হজ্বকে হজ্বে মাবরুর হিসেবে কবুল করুন। আমাদের সকলকে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন।

আমাদের কাফেলার

লক্ষ্য ও উদ্দেশ্য 

পবিত্র হজ্বকে শুধু একটি ইবাদত হিসেবে নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া ও ইসলামী জীবন গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে আমাদের কাফেলা নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে—

১) আল্লাহর মেহমানদের আন্তরিকভাবে খেদমত ও সহযোগিতা করার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা।

২) হজ্বের দীর্ঘ সফরকালীন সময়ে তাওহীদ, রেসালাত, আখিরাতসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হজ্বযাত্রীদের সঠিক জ্ঞান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা এবং তাকওয়াপূর্ণ জীবন গঠনে উৎসাহিত করা।

৩) হাজীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা।

৪) হজ্ব থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধকে হজ্ব-পরবর্তী জীবনেও বাস্তবায়নে উৎসাহিত করা এবং দ্বীনি ও মানবিক কল্যাণমূলক কাজে ধারাবাহিকভাবে সহযোগিতা করা।

পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে আমাদের

বৈশিষ্ট্য ও সুবিধা

দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ ব্যবস্থাপনা এবং অভিজ্ঞ মুয়াল্লিমের তত্ত্বাবধানে দারুল ইমান হজ্ব কাফেলা পরিচালিত হয়ে আসছে। হজ্ব ও ওমরাহ যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় সফর নিশ্চিত করতে আমাদের রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিশেষ ব্যবস্থাপনা।

১। কোরআন ও সুন্নাহর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হজ্ব ও ওমরাহর যাবতীয় আমল সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।

২। হজ্বের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ ও আলোচনা আয়োজন। প্রতিটি গুরুত্বপূর্ণ আমল সম্পাদনের আগে করণীয়, বর্জনীয় এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

৩। হারামাইন শরীফাইনের নিকটবর্তী মানসম্মত আবাসনের ব্যবস্থা, যাতে মক্কায় মসজিদুল হারাম এবং মদীনায় মসজিদে নববীতে নামাজ আদায় ও ইবাদত-বন্দেগিতে সহজে অংশগ্রহণ করা যায়।

৪। মিনা, আরাফাত ও মুজদালিফায় যাতায়াতসহ জামারাতে কংকর নিক্ষেপ, তাওয়াফ ও সায়ী ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনে অভিজ্ঞ টিমের প্রয়োজনীয় সহযোগিতা ও সময়োপযোগী দিকনির্দেশনা।

৫। মক্কা ও মদীনায় বাংলাদেশি রুচি ও খাবারের অভ্যাস বিবেচনায় অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের ব্যবস্থা।

৬। হজ্ব ও ওমরাহ সফরের পুরো সময়ে যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তার ব্যবস্থা।

৭। যাত্রীদের সুবিধা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে আন্তরিক সেবা, দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং দ্রুত সহযোগিতা নিশ্চিত করার সর্বোচ্চ প্রচেষ্টা।

দারুল ইমান হজ্ব কাফেলাকে কেন অগ্রাধিকার দিবেন?

দারুল ইমান হজ্ব কাফেলা

আমাদের প্যাকেজ সুবিধা ও ব্যবস্থাপনা

হজ্বযাত্রীদের প্রয়োজন, সামর্থ্য ও পছন্দের বিষয়টি বিবেচনায় রেখে দারুল ইমান হজ্ব কাফেলা বিভিন্ন সুবিধাসম্পন্ন প্যাকেজের ব্যবস্থা করে থাকে। প্রতিটি প্যাকেজে যাত্রীদের স্বাচ্ছন্দ্য, সেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়।

হজ্ব প্যাকেজসমূহ

১) ইকোনমি প্যাকেজ — মূল্য: __________ টাকা
সাশ্রয়ী বাজেটের মধ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ হজ্ব পালনের ব্যবস্থা।

২) স্ট্যান্ডার্ড প্যাকেজ — মূল্য: __________ টাকা
আরও স্বাচ্ছন্দ্যময় আবাসন ও প্রয়োজনীয় সেবার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ প্যাকেজ।

৩) ভিআইপি প্যাকেজ — মূল্য: __________ টাকা
অতিরিক্ত সুবিধা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে অধিক স্বাচ্ছন্দ্যময় হজ্ব সফরের জন্য বিশেষ প্যাকেজ।

সফরের মেয়াদ

সাধারণ হজ্ব সফর:
হজ্ব পালনের জন্য নির্ধারিত নিয়ম ও ব্যবস্থাপনা অনুযায়ী সাধারণত ৪০–৫০ দিনের সফর পরিকল্পনা রাখা হয়।

সংক্ষিপ্ত মেয়াদের সফর:
বিশেষ প্রয়োজন বা জরুরি পরিস্থিতিতে আগ্রহী হজ্বযাত্রীদের জন্য ৩০–৩৫ দিনের সংক্ষিপ্ত মেয়াদের প্যাকেজের সুযোগ রাখা যেতে পারে। এ ধরনের বিশেষ ব্যবস্থার ক্ষেত্রে প্যাকেজের ধরন ও অতিরিক্ত সেবার ওপর ভিত্তি করে অতিরিক্ত খরচ প্রযোজ্য হবে।

বিস্তারিত প্যাকেজ, মূল্য ও সুযোগ-সুবিধা জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

দারুল ইমান হজ্ব কাফেলা

নির্ধারিত টাকায় হজ্বযাত্রীদের নিম্নবণির্ত খেদমত আঞ্জাম দেয়া হয় :

  • বিমান ভাড়া এবং হজ্ব ভিসা প্রসেসিংয়ের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা।
  • মুয়াল্লিম ফি ও বাংলাদেশ এবং সৌদি আরবের প্রযোজ্য সরকারি সার্ভিস চার্জ পরিশোধের ব্যবস্থা।
  • মক্কা ও মদীনা শরীফে নির্ধারিত হোটেল/আবাসন ব্যবস্থাপনা।
  • হজ্বযাত্রীদের জন্য খাবার ও প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থা।
  • মিনা ও আরাফাতে নির্ধারিত তাঁবু এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা।
  • হজ্বের বিভিন্ন আমল ও নিয়ম-কানুন সম্পর্কে প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ হজ্ব গাইড সরবরাহ।
  • প্রত্যেক হজ্বযাত্রীর জন্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ১টি খাবারের প্লেট, ১টি পানির গ্লাস, ১টি জুতা/স্যান্ডেল রাখার ব্যাগ, ১টি কংকর রাখার থলে এবং ১টি বড় ট্রলি ব্যাগ প্রদান।
  • পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে বহনের জন্য প্রত্যেক যাত্রীকে ১টি কাঁধে বহনযোগ্য কাপড়ের ব্যাগ প্রদান।
  • মহিলা হজ্বযাত্রীদের জন্য ১টি মাথার স্কার্ফ সরবরাহ।

দারুল ইমান হজ্ব কাফেলা

বুকিং এর জন্য করণীয়

নির্ধারিত মূল্যে অফিস থেকে আবেদন সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে নিম্মোক্ত কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে :
  • প্রাপ্ত বয়স্ক হজ্বযাত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল নম্বার সহ ।
  • অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।
  • প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি , পাসপোর্টের ফটোকপি, আকামা বা চাকরীরত প্রতিষ্ঠানের পরিচয় পত্রের ফটোকপি ।
  • ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি । ছবির পিছনে অবশ্যই নাম লিখে দিতে হবে ।
  • নির্ধারিত বুকিং মানি ।

দারুল ইমান হজ্ব কাফেলা

টাকা জমা দানের  নিয়মাবলী

আমাদের হজ্ব প্যাকেজে কুরবানী টাকা অন্তর্ভূক্ত নয় ।

  • হজ্ব প্যাকেজের টাকা “DHARUL EMAN HAJJ KAFELA” এই নামে একাউন্ট পে চেক/পে অর্ডার অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে ।
  • অথবা DHARUL EMAN HAJJ KAFELA
  • A/C No.- 23905, Islami Bank Bangladesh Ltd. (IBBL), Chawkbazar Branch, Chattogram.
  • উক্ত ঠিকানায় দেশের যে কোন ইসলামী ব্যাংকের শাখা হতে অনলাইনে টাকা জমা দেয়ার পর ব্যাংক রশিদ এর মূলকপি আমাদের অফিসে জমা দিতে হবে ।

দারুল ইমান হজ্ব কাফেলা

হজ্ব সফরে যা সাথে নেয়া প্রয়োজন

১। কুরবানী ও ব্যক্তিগত খরচের জন্য সরকারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সৌদী রিয়াল/মার্কিন ডলার ।

২। ২ সেট এহরামের কাপড় ( আড়াই হাত বহরের ৫/৬ হাত লম্বা ৪ পিচ মোটা লং ক্লথ বা পছন্দমত সাদা কাপড় )  ।

৩। ১ জোড়া দু’ফিতার সেন্ডেল  (এহরাম অবস্থায় পরিধানের জন্য) ।

৪। ১ জোড়া চামড়ার সেন্ডেল/জুতা ও মোজা ( স্বাভাবিক অবস্থায় চলা-ফেরায় পরিধানের জন্য) ।

৫। মহিলাদের জন্য এহরাম ও স্বাভাবিক উভয় অবস্থায় পরিধানের জন্য যে কোন ধরনের সেন্ডেল বা জুতা ।

৬। কমপক্ষে ৪ সেট ব্যবহারের স্বাভাবিক পোশাক । শার্ট-পেন্ট, পায়জামা-পাঞ্জাবী , লু্ঙ্গি, গেঞ্জি, আন্ডার-ওয়্যার, টুপি, মহিলাদের জন্য সেলোয়ার কামিজ, থ্রী-পিস, ওড়না, ম্যাক্সী, শাড়ী, বোরকা, নিকাব ইত্যাদি ।

৭। ১ সেট গরম কাপড় শাল/সুইটার ও মাফলার যদি প্রয়োজন হয় ।

৮। ২ টি গামচা/তোয়ালে ।

৯। ১ টি বেডশীট ও ১ টি চাদর ।

১০। যারা নিয়মিত ঔষধ সেবন করেন তারা চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ অনুর্ধ্ব ৪৫ দিনের ঔষধ সাথে নিবেন ।

১১। মোবাইল ফোন ।

১২। যারা চশমা ব্যবহার করেন, প্রয়োজন মনে করলে তারা অতিরিক্ত আরো ১টি চশমা এবং সাথে ২টি চশমার ফিতা নিতে পারেন ।

১৩। অবসর সময়ে পড়ার জন্য প্রয়োজনীয় ইসলামী বই পুস্তক সাথে রাখা । প্রয়োজন মনে করলে ছোট সাইজের একটি কুরআন শরীফ নিতে পারেন।

দারুল ইমান হজ্ব কাফেলা

বিশেষ জ্ঞাতব্য

১। মহিলার পুরুষ সহ-যাত্রীকে অবশ্যই শরীয়ত সম্মত মাহরাম হতে হবে ।

২। হজ্বের আবদেনকারীকে হজ্ব সম্পাদনে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে ।

৩। অক্ষম ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না ।